
আলমগীর হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
বেনাপোলে মিজানুর রহমান (৩৮) নামে একজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্প্রতিবার (২৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি কসাইয়ের কাজ করতেন।
পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্প্রতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাওয়ার কথা ছিল মিজানুরের। ওই রাতে এক ভ্যানচালক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ডাকাডাকি করে। এসময় মিজানুরের স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পায় বাড়ির উঠানে গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার স্বামী। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, বৃহস্প্রতিবার দিবাগত মধ্যরাতে ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho