প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৭:২০ পি.এম
রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলন দুটি ড্রেজার মেশিন বিকল

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মরা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে দুইটি ড্রেজার মেশিন বিকল করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নতুন ব্রিজের উত্তর দিক মরা পদ্মা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান নেতৃত্ব দেন।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এতে নদীর তীরবর্তী কৃষিজমি, ঘরবাড়ি ও জনপদ মারাত্মক ঝুঁকিতে পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho