প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৭:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১১:৫৯ এ.এম
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৯ কর্মী

নাজিম উদ্দীন জনি, স্টাফ রিপোর্টারঃ
যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন ব্যক্তি। যোগদানকারীরা বাগআঁচড়া ইউনিয়নের টেংরা ৮ নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।
শনিবার (৩০ আগষ্ট) রাত ৯ টার সময় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকারীরা হলেন,বাগআঁচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে জামায়াত ইসলামীর কর্মী ১.হাজী আনসার আলি ২.কাওছার আলি ৩.লিয়াকত আলি ৪.আবুজার আলী ৫.আবুহার আলী ৬.মৃত আব্দুল মাজেদ গাজি ছেলে আবু বক্কর ৭.মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান ৮.মজনুর ছেলে মুকুল হোসেন ৯.মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।
এ সময় যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতের কর্মী ছিলেন। এখন স্বেচ্ছায়-সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগদান করলেন। এ সময় তারা আগামীর পথচলায় সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন ।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান,যোগদানকারীরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। জাতীয়তাবাদী দলের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho