
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাপরপুর ইউনিয়নের "গগডা সকালের বাজার পাকা রাস্তা হতে গগডা দক্ষিন পাড়া পর্যন্ত ‘কাবিটা প্রকল্পে’ নামমাত্র কাজ করেই প্রকল্পের অর্ধেক বিল উত্তোলন করছেন, বাকি অর্ধেক বিল উত্তোলনের পায়তারা করছেন ইউপি সদস্য হলুদ মিয়া। পূর্বের বিলও তিনি পুরোপুরি কাজ না করেই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে প্রকল্পটি ঘুরে দেখা গেছে, কাবিটা প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দকৃত দৃশ্যমান কাজ হয়নি বললেই চলে, কোথাও অল্প কিছু মাটি, আবার কোথাও কিছু ইটের ব্রিকেট পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. শামীম মিয়া বলেন, শুনেছি এই রাস্তায় আড়াই লাখ টাকার প্রকল্প এনেছেন হলুদ মেম্বার কিন্তু রাস্তার তেমন কোন সংস্কার হয়নি।
ইউপি সদস্য হলুদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি চলমান।
বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। কাজের অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho