প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৫:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১০:২৮ পি.এম
বাসা থেকে বর্জ্য নিতে ৭০ টাকার বেশি নয়: মেয়র শাহাদাত

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাসা থেকে বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান ৭০ টাকার বেশি আদায় করতে পারবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত হারের বাইরে টাকা আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
৩১ আগষ্ট রবিবার, টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের সাথে আয়োজিত সমন্বয় সভায় মেয়র এ নির্দেশনা দেন। সভায় মেয়র বলেন, নগরবাসীর জন্য সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। তাই নির্ধারিত নিয়ম ভঙ্গ করে বাড়তি টাকা নেয়ার কোনো সুযোগ নেই।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের কাছ থেকে বর্জ্য অপসারণে নির্ধারিত ৭০ টাকার বেশি নিলে তা অসাধুতা হিসেবে গণ্য হবে। নগরবাসীর স্বার্থে আমরা এ বিষয়ে কোনো ছাড় দেব না।”
সভায় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho