প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৯:২৯ পি.এম
ভারত থেকে দেশে ফিরলো বাংলাদেশ সাঁতার দল

যশোর অফিস
ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ সাঁতার দল বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে।
বাংলাদেশ সাঁতারু দলের মধ্যে সেনাবাহিনীর ১২ জন, নৌবাহিনীর ২ জন এবং বিমান বাহিনীর ২ জনসহ সর্বমোট ১৬ জন খেলোয়াড় ছিলেন। প্রতিযোগিতা শেষে দেশে ফিরে আসায় সীমান্তে তাদের স্বাগত জানানো হয়।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট ২০২৫ তারিখ তারা বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের মুর্শিদাবাদে গিয়েছিলেন ৭৯তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় খেলোয়াড়দের প্রত্যাবর্তনে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho