
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে স্ত্রীর গায়ের রঙকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আদালত স্বামী কিষানদাসকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিবরণে জানা যায়, মৃত স্ত্রী লক্ষ্মী মৃত্যুর আগে পুলিশ ও চিকিৎসকদের জানিয়েছিলেন, বিয়ের পর থেকেই তার স্বামী নিয়মিত তাকে ‘কালো’ বলে অপমান করতেন এবং শরীর নিয়ে কটূক্তি করতেন। ২০১৭ সালের ২৪ জুন রাতে কিষানদাস একটি প্লাস্টিক বোতলে বাদামি রঙের তরল পদার্থ নিয়ে এসে স্ত্রীর শরীরে মাখেন এবং আগুন ধরিয়ে দেন। ক্ষতিগ্রস্ত লক্ষ্মী হাসপাতালে নেওয়া হলেও তার জীবন বাঁচানো যায়নি।
উদয়পুর জেলা জজ রাহুল চৌধুরী রায়ে বলেন, এটি এমন অপরাধ, যা মানবতার বিবেককে নাড়িয়ে দেয় এবং সুস্থ-সভ্য সমাজে কল্পনাও করা যায় না। কিষানদাস তার স্ত্রীর বিশ্বাস ভেঙেছেন।
সরকারি কৌঁসুলি দিনেশ পালিওয়াল রায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আমরা যদি আমাদের মেয়েদের বাঁচাতে না পারি, তাহলে কে বাঁচাবে? আশা করি এই রায় সমাজের অন্যদের জন্য শিক্ষা হবে।
এই মৃত্যুদণ্ড হাইকোর্টে চূড়ান্ত নিশ্চয়তার জন্য পাঠানো হয়েছে। তবে কিষানদাসের আইনজীবী দাবি করেছেন, এটি একটি দুর্ঘটনা এবং তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দোষীকে আপিল করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho