সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার সোহেল সামি অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। মিল মালিক আব্দুর রশিদ জানান, ১২ দিন আগে মিলে একটি চিরকুট ঝুলিয়ে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এতে হুমকি দেওয়া হয়েছিল টাকা না দিলে মিল ও মালিককে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। তিনি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তার দাবি, সেই হুমকিরই বাস্তবায়ন হয়েছে। আগুনে ১০০ মণ ধান, দুই ট্রাক ঝুট, পানির পাম্প ও মিলঘর পুড়ে যায়।
কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho