
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ সতর্কবার্তা দেন। এ সময় বলেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে।
ট্রাম্প বলেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’
এর আগে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের পর গত মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি হামাসের উদ্দেশে বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করতে হবে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন ও ইসরায়েল তাদের মরদেহ ফেরত চায়। গেল শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছে’। তিনি ইঙ্গিত দেন, গাজায় হয়তো আরও জিম্মি মারা গেছেন।
ট্রাম্প হামাসের উদ্দেশে বলেন, ‘আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও, তা হলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। না হলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে।’
প্রসঙ্গত, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ৬৪ হাজার ৩৬৮ জনকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এ হিসাবকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে। সূত্র:আল আবারিয়া
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho