প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৯:০৩ পি.এম
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের

কুবি প্রতিনিধি, শাহাবুদ্দীন শিহাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মৃতদেহ উদ্ধারের ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
জানা যায়, আজ (০৮ সেপ্টেম্বর) দুপুরে নিহত তাহমিনা বেগমের ছোট ছেলে সাইফুল ইসলাম আলামিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে আসামিদের অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়। বাদী আলামিন বর্তমানে কুমিল্লা ইপিজেডে কর্মরত।
এ নিয়ে ওসি মহিনুল ইসলাম জানান, 'আজ দুপুরে মামলাটি করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল থেকেই তদন্ত শুরু করতে পারব। তদন্তের স্বার্থে এখন আর কিছু বলা যাচ্ছে না।'
উল্লেখ্য, মা-মেয়ে 'হত্যাকাণ্ডের' ঘটনায় ইতোমধ্যে মুঠোফোনে সর্বশেষ যোগাযোগের সূত্র ধরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা থেকে আব্দুর রব (৭৩) নামক এক কবিরাজকে আটক করেছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho