প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:০৮ পি.এম
কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার শোক জানিয়ে আইন বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত

কুবি প্রতিনিধি, শাহাবুদ্দীন শিহাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আরফিন ও তার মায়ের হত্যার ঘটনায় শোক জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে হতে যাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সহযোগী সংগঠন 'ল ক্লিনিকের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী 'ল ফেস্ট-২০২৫' এর অংশ বিশেষ এই আয়োজনটি হওয়ার কথা ছিল।
এর আগে আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রশাসনিক ভবনে সামনে থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ঘুরে আইন বিভাগে গিয়ে কেক কেটে এই উৎসব উদ্যাপন করা হয়।
এ বিষয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম বলেন, ' এটা আমাদের বিভাগের প্রথম বড় পরিসরের উৎসব ছিল। আমাদের শিক্ষক-শিক্ষার্থী সকলেই অনুষ্ঠান নিয়ে বেশ আগ্রহী ছিলাম। কিন্তু হুট করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে আমরা বেশ শোকাবহ হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তার মা-সহ হত্যা করা হয়েছে। আমরা নিহত সুমাইয়া আফরিনের প্রতি শোক প্রকাশ করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করেছি।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho