
দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত তার পারিবারিক বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগে তাকে নোটিশ পাঠিয়েছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (জিএইচএমসি)।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুবিলি হিলসে অবস্থিত ‘আল্লু বিজনেস পার্ক’ নামে এই বহুতলেই সপরিবারে থাকেন অভিনেতা। জিএইচএমসি-এর দাবি, বহুতলটি অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে। পরিদর্শনের পর এই বহুতলকে বেআইনি আখ্যা দিয়ে আল্লু এবং তার পরিবারকে একটি ‘শো-কজ’ নোটিশ পাঠানো হয়েছে।
জিএইচএমসি জানিয়েছে, ১১০৩৪ বর্গফুটের জমিতে পাঁচতলা (গ্রাউন্ড ফ্লোরসহ চারটি ফ্লোর) ভবন নির্মাণের অনুমতি ছিল। তবে পরিদর্শনে দেখা যায়, বহুতলটি অনুমোদিত সীমার বাইরে চলে গেছে এবং একেবারে উপরের তলায় আরেকটি অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি।
জিএইচএমসি এই বেআইনি নির্মাণের কারণ দর্শানোর জন্য আল্লু অর্জুনকে নির্দেশ দিয়েছে। যদি তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারেন তবে বহুতলের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
দুই বছর আগে নির্মিত এই বহুতলে অভিনেতার পারিবারিক ব্যবসার কিছু অফিসও রয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত আল্লু বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
প্রসঙ্গত, এর আগেও আল্লু অর্জুন বিতর্কে জড়িয়েছিলেন। গত বছর তার সিনেমা ‘পুষ্পা টু’ এর বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তাকে আইনি ঝামেলায় পড়তে হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho