প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৯:১৬ পি.এম
যশোরে গাঁজাসহ নারী গ্রেপ্তার

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সুমি খাতুন (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১০ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়। এসময় গাঁজা ও মাদক বিক্রির ৬৬ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নারী ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। রফিকুল পলাতক রয়েছে।
ঘটনার পর পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho