প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৫:০২ পি.এম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়া চলবে সাত দিন। রবিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর। এ উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার উদ্বোধন ঘোষণা করেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহড়ায় অংশ নেওয়া সদস্যরা মেডিভ্যাক (উদ্ধার অভিযান), বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবেলা কার্যক্রম, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট (সিআরআরসি), জঙ্গল সারভাইভাল, দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধ (এইচএ/ডিআর) সংক্রান্ত বিভিন্ন অনুশীলন করবেন।
এই মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স অংশ নিচ্ছে দুটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে।
মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন ও যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য অংশ নিচ্ছেন। এ ছাড়া বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যরাও মহড়ায় যোগ দিয়েছেন।আইএসপিআর জানায়, এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, আন্ত কার্যক্ষমতা ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্থানীয় জনগণকে সেবা দেওয়া হবে, যা পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াবে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho