
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। এসময় ভিকটিম হিসেবে তিন তরুণীকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, চীন দেশের হুনান প্রদেশের চীনা নাগরিক লি ওই হাও এবং কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের আ. হানিফ মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম।
উদ্ধারকৃত তিন কিশোরী হলেন, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভাস্থ সলফ কমপুর গ্রামের মো. রুবেল মিয়ার কন্যা আলফা আক্তার (১৮), একই উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের মহর উদ্দিনের কন্যা লিজা আক্তার (২০) ও জামালপুর জেলার মেলান্দহ থানার গোপী নদী গ্রামের মৃত বছির উদ্দিনের কন্যা বৃষ্টি (১৭) তারা সবাই গার্মেন্টসে চাকরি করতো।
জানা যায়, সলফ কমলপুর গ্রামের মো. রুবেল মিয়ার কন্যা গার্মেন্টস কর্মী আলফা আক্তারকে চীনে নিয়ে যাওয়ার জন্য কেন্দুয়ার তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। আগামী ২০ সেপ্টেম্বর তাকে চীন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাদের ফ্লাইট নির্ধারিত ছিল বলে জানা যায়।
এসময় চীনা নাগরিক লি ওই হাও (Li Wei Hao) নিজেকে আলফা আক্তারের স্বামী দাবি করেন ও বাংলাদেশী দালাল সহযোগী মো. ফরিদুল ইসলামকে নিয়ে মেয়েটির বাড়িতে যান। তবে, বৈধ কাগজপত্র ও সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর জানান। পরে, কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চীনা নাগরিক লি ওই হাও এবং বাংলাদেশী দালাল ফরিদুল ইসলামকে থানায় নিয়ে আসে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল ১৪ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাতে কেন্দুয়া পৌরসভাস্থ সলফ কমলপুর গ্রাম থেকে চীনা নাগরিক লি ওই হাও এবং বাংলাদেশী দালাল ফরিদুল ইসলামকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। উদ্ধারকৃত তরুণীদের তাদের পরিবারের জিম্মায় দেয়ার ব্যবস্থা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho