প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ২:৪০ পি.এম
যশোর অভয়নগরে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ১

যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতের নাম মো. জহুরুল ইসলাম (৫৩)। তিনি উপজেলার বনগ্রাম গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে।
অভিযানে তার বাড়ির খড়ের গাদা থেকে ৬টি হাসুয়া, ৫টি চাকু, ১০টি কাঠের লাঠি ও ২০টি বোমা সদৃশ ককটেল উদ্ধার করা হয়।
পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জহুরুল ইসলামকে উদ্ধারকৃত আলামতসহ অভয়নগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho