
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন বুধবার (১৭ সেপ্টেম্বর)। তার আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা লিখে কৃতজ্ঞতা জানিয়েছেন মোদি।
আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। তিনি আরও লেখেন, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।
১৭ জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদির মধ্যে ফোনে কথা হলো। বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে খবর, মোদিকে গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ফোন করেন ট্রাম্প। কিন্তু মোদি ফোন ধরেননি।
যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে মোদির জন্মদিন উপলক্ষ্যে ট্রাম্পের ফোন কিছুটা ‘ইতিবাচক’ বলে মনে করছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho