
রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:
শীঘ্রই নেত্রকোণার ধলাই নদী পরিস্কার করে প্রাণ ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করেছেন, নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নদীটি কচুরিপানায় ভরে হারিয়ে ফেলেছিল নদীর প্রকৃতির সৌন্দর্য।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নেত্রকোণা পৌরসভার উদ্যোগে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা এই মহৎ উদ্যোগের সাথে মিলিত হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।
নদীটির নব পুনর্জাগরণে এই সম্মিলিত প্রয়াস শুধু পরিবেশ নয়, বরং জনজীবন, কৃষিকাজ ও স্থানীয় অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান অতিথি হিসেবে কচুরিপানা পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি তাঁর ফেসবুক আইডি'র পোস্টে লেখেন, ভালো কাজে একসাথে। সকল রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন একসাথে এক কাতারে। নেত্রকোণা জেলা শহরের উত্তর পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা ধলাই নদীর প্রায় ৩ কিলোমিটার নদী দীর্ঘবছর সংস্কার ও খননের অভাবে কচুরিপানা গ্রাস করে ফেলেছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু হয়েছে এর কচুরিপানা পরিস্কারের কাজ। এ কাজে জেলা প্রশাসন ও পৌরসভা তাঁদের পাঁশে দাড়িয়েছে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় শীঘ্রই ধলাই নদাীর এই অংশটুকু পরিস্কার করে প্রাণ ফিরিয়ে আনা হবে। সাথে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা ছাড়া হবে এবং শীঘ্রই এই নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে পারবে নেত্রকোণাবাসী।
এছাড়াও স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান চঞ্চল।
কচুরিপানা পরিষ্কার অভিযান শুরুর আগে স্বাগত বক্তব্যেয় নেত্রকোণা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বলেন, ধলাই নদীর প্রাণ ফিরিয়ে দিয়ে ও দূষণমুক্ত করতেই এই পরিস্কার অভিযান শুরু হয়েছে। পৌর নাগরিকদের জীবনমান উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ প্রকৃতি ও পরিষ্কার নদী রক্ষায় পৌরসভা সবসময় জনগণের পাশে আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ স্থানীয়দের মাঝে নতুন আশার জন্ম দিয়েছে।
এই সম্মিলিত এই প্রচেষ্টায় নদী রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি, জনগণের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলেও মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho