প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৯:৩৬ পি.এম
বেনাপোলে ’রক্তের সন্ধানে বাংলাদেশ’-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমগীর হোসেন,শার্শা (যশোর) প্রতিনিধি
শনিবার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রক্তের সন্ধানে বাংলাদেশ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্মরণিকা প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা কাদেরুজ্জামান রাজ।
আরো উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি এ.কে.এম আতিকুজ্জামান সনি , সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, ( বেনাপোল পৌর বিএনপি)
জনাব মোস্তাফিজুর সেলিম (সভাপতি, বেনাপোল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন- শহিদ আলি, ডা. তারিক মাহমুদ আরিফ, ডা. নববিন পাল, মো. ইব্রাহিম শেখ করিম, আমিরুল ইসলাম, শরিফুল ইসলাম চয়ন ও আরিফুর রহমান আরিফ প্রমুখ।
আয়োজনে রক্তদানের গুরুত্ব, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবসেবায় অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব নুরুজ্জামান লিটনের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ ও প্রাণবন্ত করে তোলে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho