প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৮:৩২ পি.এম
যশোরে ভোক্তা অধিকারের অভিযান, বনফুলে ৫০ হাজার টাকা জরিমানা

শহিদ জয়, যশোর
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে শহরের দড়াটানা মোড়ে বনফুল এন্ড কোং মিষ্টির দোকানে বিশেষ অভিযানে রোববার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে রাখা দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকার পাশাপাশি আমদানিকারকের সীল স্টিকার ছাড়া ভারতীয় চকলেট বিক্রি করতে দেখা যায়। এছাড়া ফ্রিজে খোলা অবস্থায় মাংস ও দই রাখা এবং বিক্রিত মিষ্টির কোনো মেয়াদ দেখাতে না পারার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় জেলা পুলিশের একটি টিম ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho