প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ১:৫৬ পি.এম
যশোরে নারী ডিপো ম্যানেজারকে ধর্ষণ, থানায় মামলা

যশোর প্রতিনিধি
যশোরে জরুরি কথা আছে বলে অফিসে ডেকে এক কোম্পানির নারী ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নিজেই রোববার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। অভিযুক্ত সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার সকালে অফিসে ডেকে নেওয়ার পর সোহেল তাঁকে মারধর করে এবং ধর্ষণ করেন। পরে তাঁর মুখ চেপে ধরে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
চার–পাঁচ মাস আগে সোহেল কোম্পানির ডিলারশিপ নেন। সেখান থেকেই তাঁর সঙ্গে পরিচয় হয় ওই নারীর। ১৮ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে একটি মিটিং শেষে সোহেল তাঁর মোবাইল নম্বর নেন। সেই সূত্রে শুক্রবার সকালে তাঁকে ডেকে নিয়ে প্রথমে তালাবদ্ধ অফিস এবং পরে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আদালতে তাঁর জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানায়, সোহেলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। বিভিন্ন মামলায় তিনি গণপিটুনিও খেয়েছেন। এমনকি স্ত্রী হত্যার অভিযোগেও একসময় সমালোচিত হয়েছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho