প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:৪৯ এ.এম
জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ, যা বললেন ফখরুল

জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বমঞ্চে দাঁডিয়েও জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৬ নেতা। নির্বাচন ইস্যুতে সরকারপ্রধানের বক্তব্যের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দলগুলোর নেতারা।
প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই।
তিনি আরও বলেন, আমরা খুশি সব রাজনৈতিক দলগুলোকে তিনি এই সফরে সংযুক্ত করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে।
তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যেতে চাই, যাতে করে পরবর্তী সময়ে যেই সরকার গঠন করুক, সংস্কার কাজ যেন চালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho