
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউ’র প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না জানিয়ে আখতার আহমেদ বলেন, তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। যেমন ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা এসব বিষয়। এ ছাড়া গোপন কক্ষ সম্পর্কেও জানতে চেয়েছেন তারা।
তিনি আরও বলেন, এর বাইরে আমরা কীভাবে রেজাল্ট পাবলিশ করি, এ তথ্য ওয়েবসাইটে থাকে কিনা, এসবও জেনেছেন।
সিনিয়র এই সচিব বলেন, বিভিন্ন পর্যায়ে উনাদের প্রতিনিধিদল আসবেন এবং শেষ পর্যন্ত তারা থাকবেন।
তিনি বলেন, প্রতিনিধিদলটি রংপুর আর চট্টগ্রামে গিয়েছিল। তারা আমাদের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট। উনারা আগামীকাল (মঙ্গলবার) ফিরে যাবেন এবং বোধহয় একটি প্রতিবেদন পাঠাবেন। উনারা আমাদের একটা ড্রাফট দিয়ে গেছেন। যেটা আমরা পর্যালোচনা করে সাইনিংয়ের দিকে অগ্রসর হবো। আর আমাদের কোনো অবজারভেশন থাকলে জানাব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho