
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ইসরায়েল আটকে দেওয়ার খবর প্রকাশের রাতেই ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এ ছাড়া, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেন, জার্মানির বার্লিন এবং তুরস্কের ইস্তাম্বুলেও রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ অক্টোবর) ইতালির দক্ষিণের শহর নেপলসে প্রতিবাদকারীরা প্রধান রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। আর রাজধানী রোমে টার্মিনি রেলওয়ে স্টেশনের আশেপাশে জমায়েত হওয়া প্রতিবাদকারীদের চারপাশে পুলিশ ঘিরে রেখেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সুমুদ ফ্লোটিলাতে প্রায় ৪৫টির বেশি জাহাজ রয়েছে, যেগুলোতে প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী এবং কর্মী রয়েছে, এবং এতে একটি ইতালীয় দলও রয়েছে। তারা ওষুধ এবং খাদ্য সরবরাহের মাধ্যমে গাজায় অবরোধ ভাঙার চেষ্টা করছে। ইসরায়েল অবশ্য তাদের বারবার ফিরে যাওয়ার বার্তা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho