প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৯:০০ পি.এম
যশোরে শিক্ষক-কর্মচারী অধিকার সুরক্ষা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

যশোর অফিস
সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী অধিকার সুরক্ষা পরিষদ, যশোর জেলা কমিটির এক পরিচিতি সভা শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান লিটু। তিনি বলেন, “সরকারিকৃত কলেজের শিক্ষক-কর্মচারীদের পূর্বের বেতন গ্রেড বহাল রাখা, কার্যকর চাকরিকালের ভিত্তিতে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান এবং আত্তীকরণ বিধিমালার অসংগতিগুলো সংশোধন করে ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য নূরুল ইসলাম খোকন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল জব্বার।
সভায় সভাপতিত্ব করেন সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের শিক্ষক ও পরিষদের যশোর জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম।
এসময় আরো বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হাসানুজ্জামান, চৌগাছা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক ফিরোজ কবির, সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের জয়নাল আবেদীন এবং নওয়াপাড়া সরকারি কলেজের হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারিকরণের আগে কলেজগুলোতে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউসি) বিধি অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান করে বেতন নির্ধারণ করা হতো। কিন্তু সরকারিকরণের পর অধিকাংশ শিক্ষক-কর্মচারীর বেতন গ্রেড অবনমন করে আত্তীকরণ করায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পারভীন আক্তার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho