রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার মোহনগঞ্জ থানার আনুমানিক ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামের এক মুদি দোকানীকে
গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের থানার মোড়ে নিজ দোকানের ভেতরেই এই হত্যাকাণ্ডের ঘটে।
নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকানী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত ১১টার দিকে এক ক্রেতা দোকানের ভেতরে রক্তাক্ত অবস্থায় নারায়ণের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।
এই হত্যাকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোহনগঞ্জ মনোহারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, “এ ঘটনার দ্রুত বিচার চাই, যেন আর কোনো ব্যবসায়ীর এমন করুণ পরিণতি না হয়, প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের কাজ চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে, তবে হত্যার পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব, ব্যক্তিগত শত্রুতা বা ছিনতাই—সব দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho