প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৯:৩৪ পি.এম
যশোরে পানিতে ডুবে ৩ শিশুর করুন মৃত্যু

যশোর প্রতিনিধি
যশোরে পানিতে ডুবে তিন শিশুর করুন মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে যশোর সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো, সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) ও দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।
নিহত শিশু আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার ভাইপো (আপন) মায়ের সাথে নানা বাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে যায়। দুপুরের দিকে সে খালাতো ভাই মুজাহিদের সাথে বাড়ির পাশে লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। এসময় তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত শিশু তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, তার জামাই ও মেয়ে তার বাড়িতে বসবাস করেন। আজ সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho