প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৯:৪৮ পি.এম
ঠাকুরগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন আনিসুর রহমান, সহকারী পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর মাস রিয়াত জাহান বর্ষা, জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।
জানা যায়, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho