মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়িতে চাষযোগ্য ইনব্রিড (উফশী) জাতের বিভিন্ন শাকসবজি এবং মাঠে চাষযোগ্য হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের হাতে উন্নতমানের বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ সবজি চাষে কৃষকদের আরও উৎসাহিত করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho