প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৯:০১ পি.এম
সাংবাদিক ইউনিয়ন যশোর নির্বাচন: ৮ পদে ১৬ প্রার্থী চূড়ান্ত

যশোর প্রতিনিধি
আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠেয় সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ৮টি পদের বিপরীতে মোট ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৮ অক্টোবর বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন।
এদিন নির্ধারিত সময়ের মধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরা হলেন সভাপতি পদে এস এম সোহেল ও সহসভাপতি পদে রফিকুল ইসলাম। পরে নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সভাপতি প্রার্থী আকরামুজ্জামান ও এম আইউব, সহসভাপতি পদে কাজী রকিবুল ইসলাম ও বিএম আসাদ, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ও গালিব হাসান পিল্টু, দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ও শেখ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে তরিকুল ইসলাম তারেক ও মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন, কার্য নির্বাহী সম্পাদক পদে এম এ রহমান ও হানিফ ডাকুয়া প্রার্থী হয়েছেন। ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ শেষে এক ঘন্টা বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। এর আগে গত সোমবার ৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। পরে মনোনয়নপত্র জমা দেন ১৮ জন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho