শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করা হয়।
আটক দুইজন হলেন- ভারতীয় নাগরিক প্রকাশ সিকদার (৩৫) ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে ও আব্দুল শহীদ (৪২) যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে।
বৃহস্প্রতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদে বুধবার রাতে বিজিবির একটি দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ এবং শাড়ি জব্দ করে। এ সময় মদসহ ভারতীয় নাগরিক প্রকাশ সিকদারকে ও ফেনসিডিলসহ আব্দুস শহীদকে আটক করে।
জব্দকৃত পণ্যের মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho