প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ২:৪৫ পি.এম
বকশীগঞ্জে গণশুনানিতে পারিবারিক সমস্যা অবসান করলেন ইউএনও

আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গণশুনানিতে এক দম্পতির দীর্ঘদিনের পারিবারিক বিরোধের অবসান ঘটে। ইউএনও’র মধ্যস্থতায় স্বামী-স্ত্রী পুনরায় একসঙ্গে থাকার অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার ৯ অক্টোবর সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে
আয়োজিত নিয়মিত গণশুনানিতে ওই দম্পতি উপস্থিত হয়ে পারিবারিক কলহের অভিযোগ তুলে ধরেন। বিষয়টি শুনে ইউএনও উভয় পক্ষের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাদের বোঝান। দীর্ঘ আলোচনা শেষে স্বামী-স্ত্রী একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি দূর করে আবার সংসার শুরু করতে রাজি হন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান -মানুষের জীবনে পারিবারিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসনের কাজ শুধু আইন প্রয়োগ নয়, সমাজে সম্প্রীতি ও মানবিকতা ফিরিয়ে আনা।”
সাধারণ মানুষ ইউএনও’র এমন মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho