
অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলেসের বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হালকা এ বিমানে তিনজন যাত্রী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
বিমানটি নিউসাউথ ওয়েলসের শেলহার্বার বিমাবন্দরে বিধ্বস্ত হয়। যা দক্ষিণ সিডনি থেকে ৮৫ কিলোমিটার দূরে। স্থানীয় সময় সকাল ১০টায় অবতরণের কিছু সময় পরই এটি দুর্ঘটনার শিকার হয়।
ফায়ার অ্যান্ড রেসকিউর ইন্সপেক্টর অ্যান্ড্রু বার্বার বলেছেন, বিমান বিধ্বস্তের সময় বিমানবন্দরে স্থানীয় আরএসএফ ইউনিটের প্রশিক্ষণ চলছিল। আরএসএফের এক সদস্য দুর্ঘটনা দেখতে পেয়ে অন্যদের অবহিত করে। তখন সেখানে থাকা সবাই দ্রুত বিমানের কাছে যান।
কিন্তু আগুন ধরে যাওয়ায় বিমানের ভেতর থাকা কাউকে বাঁচানো সম্ভব ছিল না বলে সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউর এ কর্মকর্তা। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিন টুকরো হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি। সূত্র: এবিসি নিউজ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho