প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:৪৪ এ.এম
যশোরে চঞ্চল হত্যা মামলা: বাবা-ছেলেসহ ৪ জন কারাগারে

যশোর অফিস
যশোরের সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে চঞ্চল হত্যা মামলায় আটক বাবা ও ছেলেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন ওই গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে মুন্না।
পুলিশ জানায়, ঘটনার দিন তারা আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১১ অক্টোবর) চিকিৎসা শেষে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হন। নিহত চঞ্চলের মা হাসিনা বেগম কোতোয়ালি থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার দিনই পুলিশ বিল্লাল নামে এক যুবক এবং রুপালী নামে এক গৃহবধূকে আটক করে। পরদিন শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার রবিউল ও তার ছেলে মুন্নাকে পাঠানোর মধ্য দিয়ে এ মামলায় মোট চারজনকে কারাগারে পাঠানো হলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম জানান, চারজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho