প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৩:২২ পি.এম
চৌগাছায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরে গর্ভপাত, নবজাতকের মৃত্যু

যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত হয়ে ৭ মাস বয়সী নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগর বর্নি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায় কাকলী (১৬) কে তার স্বামী রানা (১৯) প্রায় দুই সপ্তাহ আগে মারধর করেন। এসময় তার শাশুড়ি রেহেনা দুই দিন ধরে তাকে না খাইয়ে রাখেন বলে অভিযোগ। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তার পেটে তীব্র ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই রাত সাড়ে দশটার দিকে তিনি ৭ মাস বয়সী মৃত নবজাতকের জন্ম দেন।
আজ রোববার সকালে কাকলী ও তার পরিবার নবজাতকের মৃতদেহসহ চৌগাছা থানায় নিয়ে এসে অভিযোগ করেন।
এ ঘটনায় চৌগাছা থানার এসআই (নিঃ) সলিমুল হক তদন্ত করেছেন। প্রাথমিকভাবে স্বামী রানা (১৯) ও শাশুড়ি রেহেনা (৩৫) কে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চৌগাছা থানার ওসি জানান, আনোয়ার হোসেন বলেছেন “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho