প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:০৬ পি.এম
যশোরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

যশোর অফিস
যশোরে মিনি ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত ও আরেকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে যশোর মাগুরা সড়কের যশোর সদরের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম মো. জসীম উদ্দিন (৫২)। তিনি কোদালিয়া গ্রামের মনির উদ্দিন মণ্ডলের ছেলে। আহত ব্যক্তি আজম আলী (৭০), যশোরের কেশবপুর উপজেলার তেঘরী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জসীম উদ্দিন ব্যাটারি চালিত ভ্যান নিয়ে যশোর-মাগুরা সড়কে চলাচল করছিলেন। রাজাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৬-৯৪৪২) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জসীম উদ্দিন রাস্তার ওপর পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের যাত্রী আজম আলীও এতে আহত হন।
ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসীম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho