প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ২:৫৮ পি.এম
সাংবাদিক ইউনিয়ন যশোরের ৫ সন্তানের এইচএসসিতে কৃতিত্ব

শহিদ জয়, যশোর
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সদস্যের সন্তান। তাদের এ সাফল্য সংগঠনের জন্য অত্যন্ত গর্বের।
সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামের কনিষ্ঠ কন্যা তাবাস্সুম ইসলাম সারা যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে সকল বিষয়ে এ+ পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।
সাংবাদিক ইউনিয়ন যশোর ও প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেলের পুত্র মানাজির আহসান তিশান এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সংগঠনের সদস্য লায়লা পারভীনের কন্যা সালভিয়া আফরোজ জয়ী যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।
এছাড়া সদস্য শিশির কান্তি বিপুলের কন্যা
স্নেহা সরকার যশোর সরকারি এম এম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে সাফল্যের ধারায় যুক্ত হয়েছে।সংগঠনের বর্তমান কোষাধ্যক্ষ এম. এ. আর. মশিউরের কন্যা মৌমিতা রহমানও এ গ্রেড পেয়ে যশোর সরকারি মহিলা কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে।
তাদের এ সাফল্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,“এই মেধাবী সন্তানরা সাংবাদিক পরিবারের গর্বতাদের এই অর্জন ভবিষ্যতে সমাজ ও জাতির আলোকবর্তিকা হয়ে উঠবে।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho