প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৯:২২ পি.এম
প্রতিদিনের কণ্ঠের সম্পাদকের কন্যা অথৈর এইচএসসিতে কৃতিত্ব

যশোর অফিস
যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহিনুর রহমান পান্নার একমাত্র কন্যা যারিন শাইমা অথৈ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
অথৈ মনিরামপুর মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ ফল অর্জন করেন। এর আগে প্রাথমিক সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), ও মাধ্যমিক (এসএসসি) পরীক্ষাতেও তিনি জিপিএ-৫ পেয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, যারিন শাইমা অথৈ ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীরা গর্ব প্রকাশ করেছেন।
অথৈর জন্য সকলের দোয়া কামনা করেছেন প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহিনুর রহমান পান্না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho