
যশোর অফিস
যশোরের মনিরামপুরে গৃহবধূ তৃপ্তি মণ্ডল হত্যা মামলার প্রধান অভিযুক্ত শংকর মণ্ডল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ জানায়,পরকীয়া ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে গত ২ অক্টোবর কৃষ্ণবাটি গ্রামের মাঠে তৃপ্তি মণ্ডল (৩৮)কে কুপিয়ে গুরুতর জখম করেন শংকর মণ্ডল। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী অবনীশ মণ্ডল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার দু’দিন পর ৪ অক্টোবর ভোরে শংকর হারপিক পান করে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি যশোর জেনারেল হাসপাতালে মারা যান।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, আসামির মৃত্যু ও মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho