প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১১:০১ পি.এম
ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

যশোর অফিস
ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ রেলস্টেশন সংলগ্ন বাঁবড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে পারুল রানী ওরফে বড়াই (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারুল রানী জেলার কালীগঞ্জ উপজেলার তিল্লা বিহীননগর গ্রামের মৃত অধীর বিশ্বাসের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ-ছয় বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। রবিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। পরে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে যশোর জিআরপি ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho