প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৪:২৭ পি.এম
সরকারকে জামায়াত আমিরের ধন্যবাদ

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২১ আক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে জামায়াত আমির লিখেন, বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলন অবশেষে সরকার মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যে শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্রছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে।
বাড়ি ভাড়া বাড়ানোর বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্রছাত্রীদের ক্ষতি—উভয়ই এড়ানো যেত উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদও জানান জামায়াত আমির।
আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নিয়েছে সরকার। বাড়ি ভাড়া ভাতা হিসেবে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ এবং জুলাই থেকে ১৫ শতাংশ দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।
এদিকে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির পর টানা ১০ দিন চলে আসা আন্দোলনের ইতি টানলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাকি দাবিগুলো আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে বলেও জানান শিক্ষক নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho