প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৯:০৯ পি.এম
যশোরে ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা, সন্ত্রাসী পিচ্চি রবি আটক

যশোর অফিস
যশোরে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা পার পাইনি না চিহ্নিত সন্ত্রাসী রবি ওরফে পিচ্চি রবির। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটক রবি ওরফে পিচ্চি রবি যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া চোর মারা দিঘীর পাড় এলাকার আরো ওরফে দুলালের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান সাংবাদিকদের বলেছেন, পিচ্চি রবি যশোরের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুরে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রবি পালানোর চেষ্টা করে।
এসময় বিপরীত দিক থেকে র্যাব সদস্যদের একটি গাড়ি আসতে দেখে সে সড়কের উপর ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
ওসি জানান,এঘটনায় বিস্ফোরক আইনে নতুন করে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho