প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৫:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ১২:০২ পি.এম
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি-জামায়াত নেতাদের বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতারা বৈঠক করবেন আজ। বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এনসিপি ও সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho