
ভারতের রাজধানী দিলির নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ রাখার আহ্বান জানিয়েছেন দিল্লির চাঁদনিচকের বিজেপি সংসদ-সদস্য (এমপি) প্রবীণ খণ্ডেলওয়াল। তিনি বলেছেন, দিল্লি শুধু আধুনিক নগর নয়, ভারতীয় সভ্যতার আত্মাও বটে। বারাণসী, প্রয়াগরাজ, উজ্জ্বয়িনী, অযোধ্যা তাদের ‘প্রাচীন পরিচয়’ এখনো ধরে রেখেছে। দিলিকেও সেই রূপেই ফেরানো উচিত। এ নামকরণের মাধ্যমে শহরের প্রাচীন ঐতিহ্য ও সভ্যতার মূল শিকড়ের প্রতিফলন ঘটবে। শনিবার ভারতের কেন্দ্রীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেওয়া এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকার।
খণ্ডেলওয়াল তার চিঠিতে পুরোনো দিল্লি রেলস্টেশনের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ জংশন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর রাখারও প্রস্তাব দিয়েছেন। এ চিঠি শুধু অমিত শাহের কাছেই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী রেখাগুপ্ত ও অন্য মন্ত্রীদের কাছেও পাঠানো হয়েছে। তিনি লিখেছেন, দিল্লির ইতিহাস হাজার বছরের পুরোনো। এটি ভারতীয় সভ্যতার আত্মা ও ‘ইন্দ্রপ্রস্থ’ নগরীর প্রাণবন্ত ঐতিহ্য বহন করে।
বিজেপি সংসদ-সদস্য লিখেছেন, এ পরিবর্তন কেবল ঐতিহাসিক ন্যায়বিচারই নয়, বরং সাংস্কৃতিক পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের ইতিহাস পুনরুদ্ধার করবে এবং সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করবে।
তিনি আরও বলেন, দিলির নাম পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মকে এই বার্তা দেবে যে ভারতের রাজধানী কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং ধর্ম, নৈতিকতা ও জাতীয়তাবাদের প্রতীক।
গত মাসে বিশ্ব হিন্দু পরিষদও একই আর্জি জানিয়ে দিল্লির সংস্কৃতিমন্ত্রী কপিল মিশ্রকে চিঠি দিয়েছিল। এবার অমিত শাহকে চিঠি দিলেন দিলির বিজেপি সংসদ-সদস্য।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho