প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৮:৩২ পি.এম
যশোরে খ্রিস্টধর্মের বাৎসরিক কবর আশীর্বাদ দিবস পালিত

যশোর অফিস
যশোরে খ্রিস্টধর্মাবলম্বীদের বাৎসরিক কবর আশীর্বাদ দিবস পালিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের কারবালা মোড়ের খ্রিস্টান কবরস্থানে প্রার্থনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ বহু খ্রিস্টান কবরস্থানে সমবেত হয়ে মৃত স্বজনদের কবর ফুল, মোমবাতি ও ধূপ দিয়ে সাজিয়ে তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
বিশেষ প্রার্থনা পরিচালনা করেন যশোর ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার নিকোলাস মন্ডল। তিনি বলেন, এ দিনটি মৃতদের আত্মার ক্ষমা ও জীবিতদের মঙ্গল কামনায় উৎসর্গ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho