প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৮:৪৬ পি.এম
যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

যশোর অফিস
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারী চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা সন্দেহজনকভাবে চলাফেরা করায় জান্নাত (২১) নামের এক নারীকে আটক করেন। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের হাসান মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি রূপদিয়া চালের গেটের সামনে ভাড়া বাসায় থাকেন।
পরে তার কাছে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া তিনটি ব্যাগ ও নগদ দুই হাজার একশত চার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন আটক নারীকে থানায় আনা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho