প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১১:৪৫ এ.এম
মৌসুমীর জন্মদিন আজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) খ্যাতিমান এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা রাখলেন তিনি। খুলনা জেলায় এই দিনে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান।
ছোটবেলা থেকেই অভিনয় আর গানের প্রতি তার দারুণ ঝোঁক ছিল। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অংশ নিয়েছিলেন ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’-এ। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরই টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়।
চলচ্চিত্রে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর জনপ্রিয় ছবি।
বেশ অল্প সময়ের মধ্যেই 'দোলা', 'অন্তরে অন্তরে', 'দেনমোহর' , 'স্নেহ' -এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।
দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন ‘মেহের নিগার’। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।
‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ এবং ‘দেবদাস’ এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার ছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মানজনক পুরস্কার।
উল্লেখ্য, অসহায় মানুষের জন্য কাজ করতে 'মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন' নামে তার একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ইউনিসেফের শুভেচ্ছাদূতও হয়েছিলেন। ২০২৩ সাল থেকে নিউইয়র্কে অবস্থান করছেন। স্বামী অভিনেতা ওমর সানী বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও অভিনেত্রীর মা অসুস্থ হওয়ায় দীর্ঘ ২ বছর যুক্তরাষ্ট্রেই মায়ের সেবাযত্ন করছেন প্রিয়দর্শিনী এ নায়িকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho