প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১১:২৩ এ.এম
যশোরে পুলিশ লাইন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

যশোর প্রতিনিধি
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রওনক জাহান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যশোর বোর্ডের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় অতীতের ঐতিহ্য ধারণ করে আজও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় এই ধারাবাহিক উন্নয়ন ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho