ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের প্রাক্তন ডিন ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমানের রুহের মাহফিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রোক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ অধ্যাপক ড. ইয়াহিয়ার রহমানের স্মৃতিচারণ করে সকলকে তার আত্মার মাগফিরাতে দোয়া করতে বলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে অধ্যাপক ড. ইয়াহিয়ার রহমান ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।তিনি কর্ম জীবনে একই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, প্রক্টর, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন সহ নানাবিধ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলেরও সদস্য ছিলেন।
এছাড়াও তিনি একইসাথে দীর্ঘদিন ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ, টিকাটুলী জামে মসজিদ, রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদ, ও কুষ্টিয়া কলেজ মোড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। তিনি নানাবিধ শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি সর্বশেষ বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho