প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ১০:৫১ এ.এম
যশোরে চিহ্নিত সন্ত্রাসী রুবেল আটক

যশোর প্রতিনিধি
হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ২১ মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রকিবুল ইসলাম রুবেলকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার দুপুরে চাঁচড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ও মাদক বিক্রির ২২ হাজার ২০০ টাকা উদ্ধার হয়।
রুবেল শহরের সিটি কলেজপাড়ার ইনসান মিয়ার ছেলে এবং বর্তমানে চাঁচড়া মধ্যপাড়ায় বসবাস করেন। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সবুজ গাজী জানান, খবর পেয়ে অভিযান চালালে পালানোর চেষ্টা করেন রুবেল। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় মামলা করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho